তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বীরভূমের সদাইপুর, ব্যাপক বোমাবাজি
তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বীরভূমের সদাইপুর। সাহাপুর গ্রামে দুই দলের মধ্যে ব্যাপক বোমাবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাড়া পুলিশের। পাল্টা পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি। কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল অঞ্চল সভাপতি এনামূল শেখের বাড়ি ঘেরাও করতে যায় বিজেপি। অভিযোগ, রাস্তায় তাঁদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি শুরু করে। তৃণমূল অঞ্চল সভাপতির পাল্টা দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে হামলা চালায়। তৃণমূল নেতাকে উদ্ধার করেছে পুলিশ। গ্রামে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী
Tags :
Birbhum