গ্রাম সংসদে ১০০ দিনের কাজ কে করবে তা নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ময়ূরেশ্বরে
গ্রাম সংসদে ১০০ দিনের কাজ কে করবে, তা নিয়ে বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের রাউতারা এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত উভয়পক্ষের বেশ কয়েকজন। ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের ঝিকড়ডা গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে তৃণমূল। অন্যদিকে, এই গ্রাম পঞ্চায়েতের রাউতারা আসনটি বিজেপির দখলে। স্থানীয় সূত্রে খবর, রাউতারা এলাকায় ১০০ দিনের প্রকল্পের কাজ কারা করবে, তা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে বিবাদ বাধে। অভিযোগ, তার জেরে আজ সকালে একে অন্যের উপর বাঁশ-লাঠি নিয়ে চড়াও হয়। সংঘর্ষে আহত হয় উভয়পক্ষের বেশ কয়েকজন। পরে মল্লারপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Tags :
Birbhum