তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পাড়ুই, বোমাবাজি, ভাঙচুর-আগুন

তৃণমূল-বিজেপি সংঘর্ষে বীরভূমের পাড়ুইয়ে রাত থেকে দফায় দফায় বোমাবাজি। সাত্তোরের শিমুলিয়া গ্রামে বাড়ি ভাঙচুর, আগুন, বোমাবাজি। ভস্মীভূত ২টি বাড়ি। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল ও বিজেপির। ঘটনাস্থলে পুলিশ। সকালে পুলিশের সামনেই ফের শুরু হয় বোমাবাজি।

ঘটনার সূত্রপাত দিনদুয়েক আগে বোলপুরে বিজেপির কর্মিসভাকে কেন্দ্র করে। বিজেপির অভিযোগ, ওই সভায় যোগ দেওয়ায় গতকাল বিজেপি কর্মী সবুর শেখের বাড়িতে দলবল নিয়ে হানা দেয় তৃণমূল কর্মী মিলন শেখ। বাড়ি ভাঙচুরের পাশাপাশি, আগুনও লাগিয়ে দেওয়া হয়। তৃণমূল কর্মী মিলন শেখের পাল্টা অভিযোগ, রাতে বিজেপি কর্মী সবুর শেখের নেতৃত্বে দুষ্কৃতীরা তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এরপরই দু পক্ষের মধ্যে বোমাবাজি শুরু হয়। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে রাতেই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola