নানুরে চাপের মুখে কাটমানি ফেরালেন তৃণমূল নেতা
চাপের মুখে কাটমানি ফেরালেন তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরের ফেউ গ্রামে। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় ২০ জন উপভোক্তার কাছ থেকে লক্ষাধিক টাকা নেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য যাদব মণ্ডল। কিছুদিন আগে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। চাপের মুখে টাকা ফেরতের আশ্বাস দিয়ে সেসময় মুচলেকা দেন তৃণমূল নেতা। গতকাল রাতে তিনি উপভোক্তাদের টাকা ফেরত দেন।
Tags :
Birbhum