বীরভূমের মহম্মদবাজারে তৃণমূল প্রধানের বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
বীরভূমের মহম্মদবাজারে তৃণমূল প্রধানের বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, ভাঙচুর। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, গতকাল গভীর রাতে মহম্মদবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান উমা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়।এরপর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা। বাইকও ভেঙে দেয় তারা। বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা।
Tags :
Birbhum