মুখ্যমন্ত্রীর নিষেধ অমান্য করে বীরভূমের ইলামবাজারে তৃণমূলের বিজয় মিছিল, বিজেপি ব্লক সভাপতিকে হুমকি
মুখ্যমন্ত্রীর নিষেধ অমান্য করে বীরভূমের ইলামবাজারে তৃণমূলের বিজয় মিছিল। বাঁশ-লাঠি নিয়ে মিছিল সামিল তৃণমূল কর্মীরা। মিছিল শেষে বিজেপিকে হুমকি তৃণমূল ব্লক সভাপতির। আজ ঢাক-ঢোল বাজিয়ে ইলামবাজার শহরে বিজয় মিছিল করেন তৃণমূল কর্মীরা। আবির খেলায় মাতেন তাঁরা। মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। মিছিল শেষে তৃণমূলের ইলামবাজার ব্লকের সভাপতি ফজলুল হক বিজেপিকে রীতিমতো হুমকি দেন।
Tags :
Birbhum