সাঁইথিয়ায় দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল নেতারা
সাঁইথিয়ায় দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল নেতারা। বীরভূম জেলা কমিটির সদস্য সাধন মুখোপাধ্যায় ও যুব সভাপতি অরবিন্দ বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষোভপ্রকাশ এলাকাবাসীর। গতকাল সাঁইথিয়ার বনগ্রামে দিদিকে বলো কর্মসূচিতে যান ওই দুই তৃণমূল নেতা। শাসক নেতাদের পেয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন তাঁরা। পাশাপাশি বেহাল রাস্তা, পানীয় জল এবং ১০০ দিনের কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করে গ্রামবাসীরা। সমস্ত অভিযোগ অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান। বিষয়টি দলকে জানানো হবে বলে আশ্বাস দেন ওই দুই তৃণমূল নেতা। পাশাপাশি হেল্পলাইনে নম্বরে ফোন করেও অভিযোগ জানাতে আবেদন করেছেন তাঁরা।
Tags :
Birbhum