বেআইনি দখলদারীর প্রতিবাদে শান্তিনিকেতনে ১২ ঘণ্টার প্রতীকী অনশন বিশ্বভারতীর উপাচার্য ও অন্যান্যদের

বেআইনি দখলদারদের ভিড়ে নষ্ট হচ্ছে শান্তিনিকেতনের দৃষ্টিনন্দন পরিবেশ। প্রতিবাদে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে সামিল বিশ্বভারতীর উপাচার্য ও বিভিন্ন ভবনের অধ্যক্ষ ও অধ্যাপক-অধ্যাপিকারা। বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, শান্তিনিকেতন রোডের উপর ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি দোকান। তার জেরে ঢাকা পড়ছে শান্তিনিকেতনের সৌন্দর্য। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, পুনর্বাসনের জন্য মেলার মাঠের পিছনে ৩ একর জমি ওই ব্যবসায়ীদের দেওয়া হলেও, তাঁরা সেখানে যাননি। এনিয়ে রাজ্য প্রশাসনকে বারবার জানানো সত্বেও কাজ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে পূর্বপল্লিতে পৌষ মেলার মাঠের পশ্চিম দিকে অস্থায়ী মঞ্চে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অনশন মঞ্চের অদূরে আরেকটি মঞ্চ তৈরি করে পাল্টা অবস্থানে
ব্যবসায়ীরাও। তাঁদের দাবি, তাঁরা মূলতঃ কুটির শিল্পের সঙ্গে যুক্ত, ফলে অন্যত্র স্থায়ী নির্মাণ তৈরি করে ব্যবসা করা অসম্ভব। পাশাপাশি, ব্যবসায়ীদের দাবি, যে জমিতে তাঁদের দোকান, তা পূর্ত দফতরের। এনিয়ে প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola