কোচবিহারের চিল্কিরহাটে কার্বাইন সহ গ্রেফতার ২, উদ্ধার গুলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jul 2019 12:31 PM (IST)

কোচবিহারের চিল্কিরহাটে কার্বাইন সহ গ্রেফতার ২। উদ্ধার গুলি। গতকাল কার্বাইন সহ প্রশান্ত বর্মন ও লিটন শীল নামে ভেটাগুড়ির বাসিন্দা দুই যুবককে গ্রেফতার করে কোতয়ালি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ রাউন্ড গুলি। এর আগে, পঞ্চায়েত ভোটের পর দিনহাটার এক তৃণমূল নেতার কার্বাইন হাতে ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই ঘটনায় তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। ফের কোচবিহারে কার্বাইন উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।কার্বাইন কোথাও পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখছে পুলিশ।