এবার কোচবিহারে উদ্ধার ৫টি মৃত কুকুরছানা, অসুস্থ আরও ২, স্পষ্ট নয় মৃত্যুর কারণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jan 2019 11:57 AM (IST)

এনআরএসে কুকুর-নিধনকাণ্ডের রেশ কাটার আগেই এবার কোচবিহারে উদ্ধার ৫টি মৃত কুকুরছানা। অসুস্থ আরও ২। গতকাল ৫টি কুকুরছানাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন কোচবিহার শহর লাগোয়া শান্তিকুটির এলাকার বাসিন্দারা। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা এসে পুলিশের সহায়তায় মৃতদেহগুলি উদ্ধার করেন। অসুস্থ আরও ২টি কুকুরছানাকে উদ্ধার করে পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে কুকুরছানাগুলির মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়।