কোচবিহারে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর, এলাকায় বোমাবাজির অভিযোগ
souravp@abpnews.in | 01 Aug 2019 06:39 PM (IST)

কোচবিহারের চান্দামারিতে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর, এলাকায় বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কে অসুস্থ দুই স্কুল পড়ুয়া। অভিযোগ, আজ সকালে চান্দামারি বাজার এলাকায় বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। এলাকায় তারা বোমাবাজি করে বলে অভিযোগ। সেইসময় স্কুলে যাচ্ছিল ষষ্ঠ শ্রেণির দুই পড়ুয়া। বোমাবাজিতে তারা অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে একজনকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, এলাকায় সন্ত্রাস চালাচ্ছে বিজেপিই।