কোচবিহারের কোতয়ালি থানা এলাকার ভজনপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jun 2019 02:55 PM (IST)

কোচবিহারের কোতয়ালি থানা এলাকার ভজনপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে সইদুল ইসলাম নামে এক বিজেপি কর্মী বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেইসময় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতীকে তাঁর পথ আটকে মারধর করে। লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। কোচবিহার মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন ওই বিজেপি কর্মী। হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, তাদের দলেরই কয়েকজন কর্মীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।