কোচবিহারে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অস্বীকার বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jun 2019 10:24 AM (IST)

দোকানে চড়াও হয়ে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জের বালাভূতে। গতকাল বিকেলে বালাভূত বাজারে নিজের দোকানে বসেছিলেন বিজেপি কর্মী জব্বার আলি। অভিযোগ, সেসময় তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা দোকানে চড়াও হয়ে তাঁকে মারধর করে। দোকানও ভাঙচুর করা হয়। হামলার অভিযোগ অস্বীকার করে এই ঘটনার জন্য বিজেপির গোষ্ঠীকোন্দলকে দায়ী করেছে তৃণমূল।