কোচবিহারে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, শুরু তদন্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jun 2019 12:12 PM (IST)

কোচবিহারে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার। মৃতদেহ পড়ে থাকা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।লোকসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন মৃত যুবক। খুনের পিছনে রাজনৈতিক কারণ আছে কি না, তা জানতে করা হবে তদন্ত।