জিরানপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Sep 2019 01:03 PM (IST)

কোচবিহারের জিরানপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, আজ ভোররাতে স্থানীয় বিজেপি কর্মী হাবিব মিঞার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। টের পেয়ে যাওয়ায়, রক্ষা পায় বিজেপি কর্মীর পরিবার। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।