কোচবিহারের ঘেঘিরঘাটে স্কুলের মাঠ থেকে উদ্ধার তাজা বোমা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Aug 2019 03:52 PM (IST)

কোচবিহারের ঘেঘিরঘাটে স্কুলের মাঠ থেকে উদ্ধার তাজা বোমা। আজ সকালে কোচবিহার ১ নম্বর ব্লকের ঘেঘিরহাট জুনিয়র হাই স্কুলের মাঠে বোমা পড়ে থাকতে দেখেন এক অভিভাবক। বল ভেবে সেটি নিয়ে খেলতে যায় তাঁর ছেলে। পরে কোতয়ালি থানার পুলিশ এসে স্কুলের মাঠ থেকে একটি তাজা বোমা উদ্ধার করে। কে বা কারা স্কুল চত্বরে বোমা রেখে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।