কোচবিহারের দিনহাটা থেকে উদ্ধার তাজা বোমা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Sep 2019 12:05 PM (IST)

কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে ফের উত্তেজনা। ব্রাহ্মণী চৌকি ও শাকদল এলাকা থেকে উদ্ধার তাজা বোমা। আজ সকালে রাস্তায় বোমা পড়ে থাকতে দেখা যায়। দিনহাটা থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে। গত কয়েকদিন ধরেই তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত ভেটাগুড়ি। সেই রাজনৈতিক সংঘর্ষের জেরেই এই ঘটনা কিনা, খতিয়ে দেখা হচ্ছে