তুফানগঞ্জে কারজি পাড়ায় বোমাবাজি, বিজেপির দাবি, বোমাবাজির নেপথ্যে তৃণমূল, অস্বীকার শাসকদলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Aug 2019 11:57 AM (IST)

কোচবিহারের তুফানগঞ্জের নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের কারজি পাড়ায় বোমাবাজি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আজ সকালে রাস্তায় বোমাবাজি হয়। দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ। বিজেপির দাবি, বোমাবাজির নেপথ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার শাসকদলের।