পঞ্চায়েত প্রধান নির্বাচনকে কেন্দ্র করে কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Aug 2018 08:46 PM (IST)

পঞ্চায়েত প্রধান নির্বাচনকে কেন্দ্র করে কোচবিহারের পচাগড় গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দলীয় হুইপ অমান্য করে ভোটাভুটিতে নির্বাচিত প্রধান। পরবর্তী পদক্ষেপ ঠিক করবে কোর কমিটি, জানিয়েছেন তৃণমূলের কার্যকারী সভাপতি।