যেকোনও মুহূর্তে ব্রিজ ভেঙে পড়তে পারে নদীর ওপর, আশঙ্কায় ব্রিজে ভারী যান চলাচল বন্ধ করল কোচবিহার প্রশাসন, সমস্যায় বাসিন্দারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Oct 2018 09:51 PM (IST)

কোচবিহারের তুফানগঞ্জে যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে গদাধর নদীর ওপর ব্রিজ। আশঙ্কায় ব্রিজে ভারী যান চলাচল বন্ধ করে দিল জেলা পূর্ত দফতর। সমস্যায় হাজার হাজার বাসিন্দারা। নতুন ব্রিজ তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা পূর্ত দফতর।