কোচবিহার কলেজে এবিভিপি ও টিএমসিপি-র সংঘর্ষ, আহত দু’পক্ষের ১০
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Aug 2019 08:49 PM (IST)

কোচবিহার কলেজে ABVP ও TMCP-র সংঘর্ষ। আহত দু’পক্ষের ১০ জন। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করল পুলিশ। কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।