কোচবিহারে গ্রেফতার সশস্ত্র দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Nov 2018 10:48 AM (IST)

কোচবিহারের বাবুরহাট থেকে গ্রেফতার সশস্ত্র দুষ্কৃতী। উদ্ধার আগ্নেয়াস্ত্র। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে দেবারুণ দাস নামে ওই দুষ্কৃতী মত্ত অবস্থায় বাবুরহাট বাজারের কাছে শূন্যে ২ রাউন্ড গুলি ছোড়ে। স্থানীয় বাসিন্দারা ওই দুষ্কৃতীকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ গিয়ে ওই দুষ্কৃতীকে উদ্ধার করে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।