কোচবিহারে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে রবীন্দ্রনাথ ঘোষ, ঘটনাস্থলে পুলিশ, ভাঙচুরের অভিযোগ পুলিশের গাড়িতেও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 May 2019 02:12 PM (IST)

বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহারের ডাউয়াগুড়ি ও মাড়ুগঞ্জ সহ একাধিক জায়গায় বিজেপি কর্মীদের বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে তুফানগঞ্জের পুলিশ। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত।