আগামীকাল ভোটগ্রহণ, কোচবিহারের বিভিন্ন ব্লকে ম্যাটাডোরে চেপে ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Apr 2019 05:21 PM (IST)

আগামীকাল নির্বাচন। আজ সকাল থেকেই কোচবিহারের বিভিন্ন ব্লকে ম্যাটাডোরে চেপে ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বুথে বুথে গিয়ে সেখানকার ব্যবস্থা, ভোটারদের ঢোকা-বেরোনর রাস্তা দেখে নিচ্ছে তারা। তাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি আবীর দত্ত।