পুনর্নির্বাচনের দাবিতে কোচবিহারের পলিটেকনিক কলেজে ধর্নায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক
পুনর্নির্বাচনের দাবিতে কোচবিহারের পলিটেকনিক কলেজে ধর্নায় কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। কোচবিহারের দিনহাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। রসমণ্ডা প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের মারধর করে বুথ থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায় বলে দাবি। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরের পাল্টা অভিযোগ। রসমণ্ডা স্কুলের ওই বুথে কেন্দ্রীয় বাহিনী নেই। নিরাপত্তার দায়িত্বে রাজ্য পুলিশ। এই ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে ওই বুথে দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। তাঁদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার।