কোচবিহারে বিজেপি নেত্রীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কোচবিহারের পানিশালায় বিজেপি নেত্রীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে বিজেপি নেত্রী অর্পিতা নারায়ণের বাড়ি লক্ষ্য করে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছোড়ে। বিজেপি নেত্রীর দাবি, মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ দিনকয়েক আগে এলাকায় মিছিল করার পর থেকেই, তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। মন্ত্রীর মদতেই গতকাল তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয় বলে অভিযোগ। রাতেই ঘটনাস্থলে যায় কোতয়ালি থানার পুলিশ। রবীন্দ্রনাথ ঘোষের দাবি, ২১ জুলাই উপলক্ষ্যে তৃণমূল কর্মী-সমর্থকরা কলকাতায়। বিজেপি নিজেরাই বোমাবাজি করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola