কোচবিহারে এক সংশোধনাগার থেকে অন্য সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে পলাতক দুই বন্দি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jan 2019 11:45 AM (IST)

এক সংশোধনাগার থেকে অন্য সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে পলাতক দুই বন্দি। গতকাল এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় কোচবিহারের দিনহাটায়। পুলিশ সূত্রে খবর, গরুপাচারের অভিযোগে দিন কয়েক আগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ। গতকাল তাঁদের দিনহাটা সংশোধনাগার থেকে কোচবিহার সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই পুলিশের নজর এড়িয়ে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যায় দু’জন। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ। পলাতক বন্দিরা যাতে বাংলাদেশে পালিয়ে না যেতে পারে, তাই বিএসএফ-কেও নজর রাখার আবেদন জানিয়েছে পুলিশ