কোচবিহারে নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের কামাত ফুলবাড়ি গ্রামে কাটমানি ফেরত দুই তৃণমূল নেতার

কোচবিহারে কাটমানি ফেরত দুই তৃণমূল নেতার। নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের কামাত ফুলবাড়ি গ্রামে প্রাক্তন তৃণমূল সদস্য রঞ্জিত দাস ও তৃণমূলের বুথ সভাপতি চিত্তরঞ্জন পরামাণিকের বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে প্রায় একলক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। এনিয়ে সালিশি সভাও বসে। সেই মতো আজ সকালে ১৫-১৬ জন উপভোক্তাকে ৭০ হাজার টাকা ফেরত দেন দুই তৃণমূল নেতা। বাকি টাকা ফেরত দেওয়ারও আশ্বাস দেন তাঁরা। তবে এনিয়ে দুজনেই মুখ খুলতে চাননি। তৃণমূল নেতৃত্বেরও প্রতিক্রিয়া মেলেনি

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola