কোচবিহারে সংখ্যালঘু পড়ুয়াদের জন্য স্কুলে পৃথক ডাইনিং রুমের প্রস্তাবে বিতর্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jun 2019 10:37 AM (IST)

মিড ডে মিলের জন্য স্কুলে পৃথক ডাইনিং রুমের প্রস্তাব। কোচবিহারে সংখ্যালঘু পড়ুয়াদের জন্য প্রস্তাবে বিতর্ক। সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত ৭০ শতাংশ সংখ্যালঘু পড়ুয়া থাকা স্কুলের তালিকা চাওয়া হল। জেলা স্কুল পরিদর্শক-জেলা শিক্ষা আধিকারিকের কাছে নাম চেয়ে পাঠালেন সংখ্যালঘু বিষয়ক দফতরের আধিকারিক। কেন ধর্মের ভিত্তিতে পড়ুয়াদের মধ্যে বিভাজন? বিভাজনের পিছনে কী অসৎ উদ্দেশ্য রয়েছে? প্রশ্ন তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।