ছুটি কাটাতে শৈলশহরে বিশ্বনাথ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Dec 2018 01:33 PM (IST)

রাস্তাঘাট, গাছ, বাড়ির ছাদ, যেদিকে চোখ যায় শুধুই বরফ। এই ছবি শৈলশহর দার্জিলিঙের। বরফে ঢেকেছে ঘুম, টাইগার হিল। নীল আকাশের বুকে মাথা তুলে দাঁড়িয়ে আলো ঝলমল কাঞ্চনজঙ্ঘা। ১০ বছর পরে বরফ পড়েছে দার্জিলিঙে। তাই দেখতে শৈলশহরে পর্যটকদের ঢল। আজ বছর শেষের দিনে ম্যালে হৈ-হুল্লোড়ে মেতেছেন মানুষ। শৈলশহরে সপরিবারে ছুটি কাটাতে পৌঁছেছেন বিশ্বনাথ। তার সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল।