পাহাড়ে জিটিএ-র সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, সমস্ত উন্নয়নমূলক প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ
পাহাড়ে জিটিএ-র সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। সমস্ত উন্নয়নমূলক প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণে অর্থের কোনও অভাব হবে না। দার্জিলিং-কালিম্পং-কার্শিয়ঙ-মিরিকে সরকারি বাংলো-অতিথিনিবাস ঢালাও সংস্কার করতে বলা হয়েছে। পর্যটকদের চাপ সামলাতে কার্শিয়ঙে নতুন অতিথিনিবাস তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়া জিটিএ চেয়ারম্যান বিনয় তামাঙ্গ, ভাইস চেয়ারম্যান অনীত থাপা, জিটিএ-র প্রিন্সিপাল সেক্রেটারি ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে যোগ দিতে রিচমন্ড হিল থেকে পায়ে হেঁটে লালকুঠিতে পৌঁছন মুখ্যমন্ত্রী। পথে কিছু জায়গায় রাস্তার অবস্থা দেখে অসন্তুষ্ট মমতা, আমূল সারাইয়ের নির্দেশ দিয়েছেন।
Tags :
Darjeeling