শিলিগুড়ির বানেশ্বর মোড়ে চা তৈরির কারখানায় আগুন
শিলিগুড়ির বানেশ্বর মোড়ে চা তৈরির কারখানায় আগুন। সকাল সাড়ে ৮টা নাগাদ কারখানায় আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে কারখানা চত্বরে চায়ের গুদামেও। দমকলের তিনটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যেই ভস্মীভূত কারখানার ভিতরের অংশ। কী কারণে আগুন ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
Tags :
Darjeeling