৫ দিনের টানা বৃষ্টিতে দার্জিলিঙের বিভিন্ন এলাকায় ধস, কার্শিয়াঙে ব্যাহত যান চলাচল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jul 2019 02:05 PM (IST)

৫ দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। দার্জিলিঙের বিভিন্ন এলাকায় ধস। ধসের জেরে কার্শিয়াঙের তিনধারিয়ার ৫৫ জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল। ব্যাহত হচ্ছে ট্রেন চলাচলও। বন্ধ রয়েছে নিউ জলপাইগুড়ি-দার্জিলিং সরাসরি টয় ট্রেন পরিষেবা। কার্শিয়াঙের বিভিন্ন রাস্তা জলমগ্ন। প্রবল বৃষ্টিতে কার্শিয়াঙের ধোবিখোলায় তৈরি হয়েছে নতুন ঝর্ণা। পাহাড়ি নদীগুলিতে জল বাড়ায় প্লাবনের আশঙ্কা