এখনও অধরা চিতাবাঘ ‘সচিন’, খোঁজার কাজে ব্যবহার করা হবে ড্রোন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jan 2019 11:15 PM (IST)

এখনও অধরা চিতাবাঘ ‘সচিন’। রাতে সাফারি পার্কে এক ঝলক দেখা মিললেও ঘুমপাড়ানি গুলি ছোড়ার আগেই চম্পট! পাতা হয়েছে ১০টি খাঁচা, ৪টি কুনকি হাতি ও গাড়ি নিয়ে চলছে খোঁজ। আগামীকাল থেকে ব্যবহার করা হবে ড্রোন।