মোদির সভায় তৃণমূলের পতাকা, ফেস্টুন দিয়ে মেকআপের চেষ্টা বিজেপির
বুধবার শিলিগুড়িতে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু সিংহ বিস্তার সমর্থনে সভা করবেন তিনি। কাওয়াখালি মাঠে হবে সেই সভা। ইতিমধ্যেই দলীয় পতাকা, নরেন্দ্র মোদির ছবি, ফেস্টুনে সভাস্থল সাজিয়েছে বিজেপি কর্মীরা। সেখানে আচমকাই চোখে পড়ে জোড়াফুলের পতাকা। লাগানো হয়েছে তৃণমূল প্রার্থী অমর সিংহ রাইয়ের নামে ফেস্টুনও। কারা এই কাজ করল? এই নিয়েই তরজায় তৃণমূল-বিজেপি। পরিস্থিতি সামাল দিতে পাল্টা ফেস্টুন দিয়ে মেকআপের চেষ্টা গেরুয়া শিবিরের।
Tags :
Darjeeling