শিলিগুড়ি শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার ৩, উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
শিলিগুড়ি শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার ৩। উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। গত ২৭ অগাস্ট রাতে শিলিগুড়ির কোর্ট মোড়ে গুলি চলে। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায় রাস্তায়। তদন্তে নেমে ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। রেলের জমি দখল ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরেই সেদিন গুলি চলে বলে অনুমান পুলিশের। ধৃতদের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত
Tags :
Darjeeling