শক্তিগড়ে ব্যবসায়ীর ছেলেকে অপহরণ, জঙ্গল থেকে উদ্ধার অপহৃত শিশু

পূর্ব বর্ধমানের শক্তিগড়ে বাড়ির সামনে থেকে ব্যবসায়ীর ৫ বছরের শিশুপুত্রকে অপহরণের পর মুক্তিপণ চাওয়ার অভিযোগ। পরে পা বাঁধা অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার অপহৃত শিশু। ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ। অভিযোগ, গতকাল বাড়ির সামনে খেলার সময়, ব্যবসায়ীর ৫ বছরের ছেলেকে অপহরণ করে দুষ্কৃতীরা।দুপুরে ব্যবসায়ীর মোবাইলে ফোন করে ৫ লক্ষ টাকা দাবি করা হয়। দুষ্কৃতীরা হিন্দি ভাষায় গাড়ি চালকের হাত দিয়ে টাকা পাঠাতে বলে, দাবি ব্যবসায়ীর। সন্ধেয় বাড়ি থেকে কিছুটা দূরে কান্দরসোনা জঙ্গল থেকে পা বাঁধা অবস্থায় শিশুটিকে দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে পুলিশ। শিশুটি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola