কেতুগ্রামে বিজেপি কর্মীকে কুপিয়ে খুন, পরিবারের অভিযোগ তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃতের নাম সুশীল মণ্ডল। পরিবারের দাবি, এলাকায় আজ বিজেপির বিজয় মিছিল হওয়ার কথা। তার আগে দলীয় পতাকা লাগিয়ে জয় শ্রী রাম বলে চিত্কার করছিলেন ওই বিজেপি কর্মী। অভিযোগ, সেইসময় তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপাতে শুরু করে। কেতুগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে, মৃত্যু হয় বছর বাহান্নর ওই বিজেপি কর্মীর। কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Tags :
East Bardhaman