রেল লাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত্যু কিশোরের
রেল লাইনে দাঁড়িয়ে ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল কিশোরের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরার কাছে। জানা গিয়েছে, শান্তিনিকেতন এক্সপ্রেসের সঙ্গে সেলফি তুলছিল ওই কিশোর। সেই সময় পিছন দিক থেকে আসা মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয় তার।
Tags :
East Bardhaman