৭ দিনের মধ্যে কাটমানি ফেরতের দাবি কাটোয়ায়, যুব তৃণমূলের নামে পোস্টার
৭ দিনের মধ্যে কাটমানি ফেরতের দাবি জানিয়ে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে যুব তৃণমূলের নামে পোস্টার। কাটোয়া পুরসভার দুই কর্মী সহ তিনজনের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ তুলে, ৭ দিনের মধ্যে টাকা ফেরতের দাবি জানানো হয়েছে ওই পোস্টারে। যুব তৃণমূল সম্পাদক জানিয়েছেন, বিভ্রান্তি ছড়াতেই এই পোস্টার লাগানো হয়েছে। দলীয় কাউন্সিলর অথবা পুর কর্মীদের বিরুদ্ধে এধরনের অভিযোগ থাকলে, তা দল ও প্রশাসনকে জানানোর পরামর্শ দিয়েছেন যুব তৃণমূল নেতা।
Tags :
East Bardhaman