ঘরে নেই জল, প্রতিবেশীর টিউবওয়েল থেকে জল নিতে গিয়ে ‘প্রহৃত’ পঞ্চম শ্রেণির ছাত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Sep 2018 09:55 PM (IST)

ঘরে নেই জল। পাশের বাড়ির টিউবওয়েল থেকে জল নিতে গিয়ে প্রতিবেশীর হাতে আক্রান্ত পঞ্চম শ্রেণির ছাত্রী। পূর্ব বর্ধমানের কাটোয়ার ন’নগর গ্রামের ঘটনা। ছাত্রীর মা-বাবা এবং কাকু-কাকিমাকেও মারধরের অভিযোগ উঠেছে। পলাতক ২ প্রতিবেশী।