মেশিনের মধ্যে ঢুকে যাওয়ায় বাদ গেল হাত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Sep 2018 03:21 PM (IST)

মেশিনের মধ্যে হাত ঢুকে যাওয়ায় গুরুতর আহত ভেড়ি কর্মী। বাদ গেল হাত। পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার ফুলবাড়ি এলাকার ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানা এলাকার বাসিন্দা অভিজিৎ ভুঁইয়া ফুলবাড়ির একটি ভেড়িতে কাজ করতেন। গতকাল রাতে ভেড়ির একটি মেশিনের বেল্ট কেটে যায়। বেল্ট পরাতে গিয়ে বছর সাতাশের ওই যুবকের বাঁ হাতটি মেশিনের মধ্যে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই যুবকের বাঁ হাতটি কেটে বাদ দিতে হয়েছে।