পুলিশের চাকরি পরীক্ষায় নকল: ব্যবহৃত ডিভাইসের সরবরাহকারী এক পুলিশকর্মী, সিআইডির হাতে গ্রেফতার কলকাতা পুলিশের কর্মী-সহ ৩

পুলিশের চাকরি পরীক্ষায় নকলকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। নকলে ব্যবহৃত ডিভাইস সরবরাহকারী এক পুলিশকর্মী। সিআইডির হাতে গ্রেফতার কলকাতা পুলিশের কর্মী-সহ ৩। নদিয়া থেকে ধৃত রাজু সরকার কলকাতা পুলিশের কনস্টেবল। নিয়োগের নামে জনপ্রতি ১০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। পুলিশের চাকরি পরীক্ষায় নকলকাণ্ডে মোট গ্রেফতার ৭। ২৪ সেপ্টেম্বর গ্রেফতার হয় নকলকাণ্ডের অন্যতম পাণ্ডা। ধৃত সুশীল বিশ্বাসকে জেরা করেই রাজুকে গ্রেফতার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola