বর্ধমান শহরে কুণ্ডুপুকুর এলাকায় ফেলে দেওয়া সামগ্রীর গুদামে বিধ্বংসী আগুন

বর্ধমান শহরে কুণ্ডুপুকুর এলাকায় ফেলে দেওয়া সামগ্রীর গুদামে বিধ্বংসী আগুন। ক্ষতিগ্রস্ত পাশের তিনটি বাড়িও। স্থানীয়দের দাবি, গতকাল রাত ৩টে নাগাদ গুদামের ভিতরে দাঁড়িয়ে থাকা একটি মিনিডোরে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে মজুত করা দাহ্য বস্তুতে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের তিনটি বাড়িও। পুড়ে যায় খাট, বিছানাসহ ছাদের উপর জলের ট্যাঙ্ক। আগুনের তাপে ফাটল ধরে যায় তিনটি বাড়ির ছাদ ও দেওয়ালে। গাড়ি দাঁড়িয়ে থাকায় সংকীর্ণ রাস্তায় দমকলের গাড়ি ঢুকতে বাধা পায়। গুদামে প্লাস্টিক, কাগজের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। পরে দমকলের ৩টি ইঞ্জিন ঘণ্টাতিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola