বিনামূল্যে চিকিত্সা করিয়ে দেওয়ার নামে সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ, ভাতার থেকে গ্রেফতার চক্রের মূল পান্ডা

বিনামূল্যে চিকিত্সা করিয়ে দেওয়ার নামে সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ। পূর্ব বর্ধমানের ভাতার থেকে গ্রেফতার চক্রের মূল পান্ডা। ধৃতের কাছ থেকে উদ্ধার ১০ ভরি সোনার গয়না। কয়েকমাস ধরে সোনার গয়না হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ জমা পড়ে কাটোয়া থানায়। গতকাল সন্ধেয় ভাতার থেকে মূল অভিযুক্ত রেজাউল শেখকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ। তদন্তে জানা যায়, বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয় রিকশওয়ালাদের সঙ্গে ভাব জমাত রেজাউল। গড়ে তোলে ছোটখাট গ্যাং। রিকশওয়ালাদের মাধ্যমে ধরে আনা হত রোগীদের। অভিযোগ, গরিব মানুষদের বিনামূল্যে চিকিত্সা করিয়ে দেওয়ার নাম করে তাদের সোনার গয়না হাতিয়ে নিত রেজাউল। এরপর সোনার পরিবর্তে নকল গয়না ধরিয়ে চম্পট দিত সে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি মোবাইলও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola