মাছ চুরির অভিযোগে গণপিটুনি, মৃত্যু প্রৌঢ়ের

এবার পূর্ব বর্ধমানের কালনার ময়নাগড়ে মাছ চুরির অভিযোগে গণপিটুনিতে প্রৌঢ়ের মৃত্যু। মৃতের নাম জয়দেব ক্ষেত্রপাল। অভিযোগ, গতকাল রাতে প্রতিবেশী রাম ক্ষেত্রপালের পুকুরে ছিপ ফেলে মাছ ধরছিলেন বছর বাহান্নর প্রৌঢ়। দেখতে পেয়ে ছুটে আসেন পুকুরের মালিক। স্থানীয় বাসিন্দারা প্রৌঢ়কে গাছে বেঁধে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে, প্রৌঢ়ের মৃত্যু হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola