বুদবুদের কোটা গ্রামে বিস্ফোরণের ঘটনায় এখনও রহস্য, ২ দিন কেটে গেলেও হয়নি ফরেন্সিক তদন্ত

পানাগড় সেনা ছাউনির মাত্র ২ কিলোমিটার দূরে পূর্ব বর্ধমানের বুদবুদের কোটা গ্রামে বিস্ফোরণের ঘটনায় এখনও রহস্য। ঘটনার পর ২ দিন কেটে গেলেও এখনও ফরেন্সিক তদন্ত হয়নি। পুলিশ জানিয়েছে, ফরেন্সিক তদন্তের কোন প্রয়োজন নেই। অন্যদিকে, গ্রামবাসীদের দাবি, বাড়ির ভিতরে আগুন ধরার তেমন কোনও চিহ্ন ছিল না। দুটি সিলিন্ডার অক্ষত রয়েছে। এমনকি গ্যাসের গন্ধও মেলেনি। গ্রামবাসীরা আরও জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, বাড়ির অ্যাসবেস্টসের ছাদের একটি অংশ পাশের গলিতে গিয়ে পড়ে। বাড়ির পিছনেও ফাটল ধরেছে। এই অবস্থায় পুলিশ ফরেন্সিক তদন্ত না চাওয়ায় তৈরি হয়েছে সংশয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola