বর্ধমান স্টেশনে উদ্ধার কচ্ছপ, লোকাল ট্রেনের ভেন্ডার কামরার একটি ব্যাগ থেকে উদ্ধার কচ্ছপটি
বর্ধমান স্টেশনে ফের উদ্ধার কচ্ছপ। আজ সকালে বর্ধমান স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকালের ভেন্ডার কামরা থেকে একটি ব্যাগ উদ্ধার করে জিআরপি। ওই ব্যাগ থেকে মেলে ৪২ টি কচ্ছপ। সেগুলিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জিআরপি সূত্রে খবর। কচ্ছপগুলিকে কলকাতা বা অন্য কোথাও পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান।
Tags :
East Bardhaman