বর্ধমানের বড়শূল এলাকা থেকে প্রচুর কচ্ছপ উদ্ধার করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, আটক ২
বর্ধমানের বড়শূল এলাকা থেকে উদ্ধার প্রচুর কচ্ছপ। আটক ২। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো গোপন সূত্রে খবর পায়, বর্ধমান থেকে দিল্লির নম্বর প্লেট লাগানো গাড়িতে কলকাতায় পাচার করা হচ্ছে প্রচুর পরিমাণ কচ্ছপ। আজ ভোরে বর্ধমানের বড়শূল এলাকা থেকে গাড়ি আটক করেন বন দফতরের আধিকারিক ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা। গাড়ি থেকে উদ্ধার হয় ব্যাগ ও বস্তাভর্তি কচ্ছপ। আটক করা হয় গাড়ির দুই আরোহীকে
Tags :
East Bardhaman