নন্দীগ্রামে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সুবদি এলাকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল বিজেপি কর্মী সৌমিত্র জানার বাড়িতে চড়াও হয় কয়েকজন তৃণমূল-আশ্রিত দুষ্কৃতী। বিজেপি করায়, তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে বিজেপি নেতারা গিয়ে ওই কর্মীকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের দাবি, এর সঙ্গে রাজনীতির যোগ নেই। পাড়াগত বিবাদের জেরে এই ঘটনা
Tags :
East Medinipur